রিটার্ন, ওয়ারেন্টি ও গোপনীয়তা
ক্যাশ অন ডেলিভারিতে কোনো ঝুঁকি নেই — পণ্য হাতে পেয়ে, ডেলিভারিম্যানের সামনেই খুলে দেখে নিন। ঠিক থাকলে টাকা দিন, না হলে ফেরত দিন।
রিটার্ন নীতি
- ডেলিভারির সময় চেক করুন — টাকা দেওয়ার আগে ডেলিভারিম্যানের সামনেই প্যাকেট খুলে পণ্যটি দেখে নিন।
- ভুল, ভাঙা বা ত্রুটিপূর্ণ হলে — পণ্যটি নেবেন না, ডেলিভারিম্যানকে ফেরত দিন। আপনাকে কোনো টাকা দিতে হবে না। আমাদের জানালে আমরা সঠিক পণ্যটি আবার পাঠাব।
- মত বদলালে — ডেলিভারির সময় পণ্য না নিতে চাইলে শুধু ডেলিভারি চার্জ দিন (ঢাকার ভেতরে ৳৮০, ঢাকার বাইরে ৳১২০)।
পণ্য গ্রহণ করে টাকা দেওয়ার পর আর ফেরত নেওয়া হয় না। তবে ওয়ারেন্টি থাকা পণ্যে নিচের ওয়ারেন্টি সুবিধা পাবেন।
ওয়ারেন্টি
যে পণ্যে ওয়ারেন্টি আছে, তার মেয়াদ পণ্যের পেজে লেখা থাকে। ওয়ারেন্টির মধ্যে পণ্যে সমস্যা হলে:
- বক্স ও ওয়ারেন্টি কার্ড রেখে দিন।
- আমাদের সাথে যোগাযোগ করে সমস্যাটি জানান।
- আমরা পণ্যটি বদলে দেব। একই পণ্য না থাকলে আপনার টাকা ফেরত দেওয়া হবে।
ভেঙে ফেলা, পানিতে পড়া বা ভুল ব্যবহারে নষ্ট হওয়া পণ্য ওয়ারেন্টির আওতায় পড়ে না।
গোপনীয়তা নীতি
আমরা যে তথ্য নিই: অর্ডার করার সময় আপনার নাম, মোবাইল নম্বর, ঠিকানা আর ডেলিভারি এলাকা।
কেন নিই: শুধু আপনার অর্ডার কনফার্ম করতে, পণ্য পৌঁছে দিতে আর অর্ডার নিয়ে যোগাযোগ করতে।
অর্ডার শেষ না করলে: অর্ডার ফর্মে মোবাইল নম্বর লিখে অর্ডার শেষ না করলে, অর্ডারে সাহায্য করতে আমরা সেই নম্বরে একবার যোগাযোগ করতে পারি। এই তথ্য ৬০ দিন পর নিজে থেকেই মুছে যায়।
কার সাথে শেয়ার করি: পণ্য পৌঁছানোর জন্য কুরিয়ার সার্ভিসকে শুধু নাম, নম্বর আর ঠিকানা দেওয়া হয়। আপনার তথ্য আমরা কখনো বিক্রি করি না।
কুকি ও বিজ্ঞাপন: ওয়েবসাইট কতজন দেখছেন আর কোন পণ্য জনপ্রিয় তা বোঝার জন্য আমরা কুকি, Google Analytics আর Facebook Pixel ব্যবহার করি। এতে Google ও Facebook আপনার ব্রাউজিংয়ের তথ্য পেতে পারে এবং আপনাকে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে পারে। অর্ডার করলে বিজ্ঞাপনের ফলাফল মাপতে আপনার মোবাইল নম্বর ও নামের প্রথম অংশ এনক্রিপ্ট (hash) করে Facebook-কে পাঠানো হয় — আসল নম্বর বা ঠিকানা পাঠানো হয় না। ব্রাউজারের সেটিংস থেকে কুকি বন্ধ করতে পারেন।
তথ্য মুছে ফেলা: আপনার তথ্য মুছে ফেলতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।